অ্যান্টিক কয়েনের জন্য অপহৃত যুবক উদ্ধার - The News Lion

অ্যান্টিক কয়েনের জন্য অপহৃত যুবক উদ্ধার

 


দি নিউজ লায়নঃ  অ্যান্টিক কয়েনের জন্য অপহৃত সোনারপুরের যুবক। অপহরণের অভিযোগ পেয়ে মুক্তিপণের ফাঁদ পেতে সুর্যসেন মেট্রো ষ্টেশনের কাছ থেকে উদ্ধার অপহৃত। এই ঘটনায় এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে মোট ৫ জনকে। অপহৃত যুবকের নাম পঙ্কজ ওরফে আকাশ সর্দার। তার বাড়ি সোনারপুরে। তারকাছে ১৮৩০ সালের একটি অ্যান্টিক কয়েন আছে বলে জানতে পারে শীতল আগরওয়াল ও শাহনওয়াজ মোল্লা। 


তারাও অ্যান্টিক কয়েন সংগ্রহ করে। পঙ্কজের কাছে যে অ্যান্টিক কয়েন আছে তার বর্তমান বাজারমুল্য ৫০ কোটি টাকা বলে পুলিশি জেরায় জানিয়েছে শীতল আগরওয়াল। শীতল মোমিনপুর এলাকার বাসিন্দা। এই অ্যান্টিক কয়েন হাতানোর জন্য পঙ্কজের সাথে তারা বন্ধুত্ব করে। খরচও করে। পঙ্কজ কয়েন দেবে বলেও শেষ পর্যন্ত দিতে অস্বীকার করে। তখন পঙ্কজকে অপহরণের ছক কষে শীতল ও শাহনওয়াজ। সেইমত পঙ্কজকে তিনদিন আগে অপহরণ করে শাহনওয়াজের বাঁশদ্রোনির ফ্ল্যাটে আটকে রাখা হয়। এরপর ফোন যায় পঙ্কজের বাড়িতে।


 প্রথমে কয়েন চাওয়া হয়। বাড়ির লোক কয়েনের কথা কিছুই জানেনা বলে জানায়। তারপর ২০ লাখ টাকা মুক্তিপন চাওয়া হয়। ঘটনায় সোনারপুর থানায় বুধবার দুপুরে অভিযোগ দায়ের করে পঙ্কজের পরিবার। মুক্তিপনের টাকা নিয়ে সুর্যসেন ষ্টেশনের কাছে সন্ধে ৬টা নাগাদ পৌঁছায়। আগে থেকেই সেখানে ওত পেতেছিল সোনারপুর থানার পুলিশ। ঘটনাস্থল থেকেই প্রথমে শীতল ও নান্টু ভট্টাচার্য নামে দুজনকে গ্রেফতার করে পুলিশ। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে সুর্যসেন ষ্টেশনের কাছে একটি ইনোভা গাড়ি থেকে উদ্ধার করা হয় পঙ্কজকে। ঘটনাস্থল থেকে গ্রেফতার হয় আরও ৩ জনকে গ্রেফতার করে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.